Search This Blog

Friday, July 10, 2020

দুই অঙ্কের সংখ্যাকে কার্ডের সাহায্যে প্রকাশ


দুই অঙ্কের সংখ্যাকে কার্ডের সাহায্যে প্রকাশ ঃ
 প্রথম শ্রেণীতে আমরা ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা গুলি বানান করে লিখতে ও পড়তে শিখেছি।
যেমন,  ৩৯= ঊনচল্লিশ 
              ৪১= একচল্লিশ
              ৯৬= ছিয়ানব্বই 

            আবার, প্রথম শ্রেণীর শেষের দিকে ও দ্বিতীয় শ্রেণীর শুরুতে আমরা দশক পর্যন্ত সংখ্যা গুলিকে স্থানীয় মান অনুসারে কথায় লিখতে শিখেছি।

 যেমন,    দ    
                ৬    ৭  =  ছয় দশক সাত একক 

             তাছাড়া, স্থানীয় মান অনুসারে সাজিয়ে যোগ করতে আমরা প্রথম শ্রেণীতেই শিখেছি । সেখানে আমরা এক অংকের পাশাপাশি দুই অংকের যোগও করেছি।

  যেমন,      দ       এ                    দ        এ                    দ       এ 

                             ৬                               ৮                    ১       ৬

                        +   ২                          +   ৪                          +  ৩
                      -------------        ----------------------     --------------------
                             ৮                      ১        ২                    ১        ৯
                      --------------        --------------------       ---------------------


             দ্বিতীয় শ্রেণীতে আমরা দুই অংকের যেকোনো সংখ্যার যোগ করতে শিখেছি। হাতে রাখা
বা, ধার করা যোগ পদ্ধতিও আমরা দ্বিতীয় শ্রেণীতে ওঠার পর শিখেছি।

             এবার আমরা দুই অংকের সংখ্যা গুলির যোগ করতে শিখব কার্ডের সাহায্যে। আর আমরা
দেখব যে কার্ডের সাহায্যে যোগ করার ফলে আমরা যে যোগফল পাচ্ছি, সেই একই যোগফল আমরা
পাব, যদি আমরা সংখ্যা গুলোকে স্থানীয় মানে সাজিয়ে যোগ করি।

কার্ডের সাহায্যে যোগ পদ্ধতি ঃ

            একক বলতে আমরা তিনকোনা কার্ড, বা ত্রিভুজ আকৃতির কার্ড ব্যবহার করব। এক্ষেত্রে আমরা লাল রঙের কার্ড (🔺) ব্যবহার করব।

একক সংখ্যা ঃ ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা গুলি একা একা থাকে বলে, এদের একক সংখ্যা বলে।
 সুতরাং, ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা গুলি বোঝাতে আমরা 🔺 কার্ড ব্যবহার করব।

যেমন, ১ টি বোঝাতে = 🔺

            ২ টি বোঝাতে = 🔺🔺

            ৫ টি বোঝাতে = 🔺🔺🔺🔺🔺

            ৮ টি বোঝাতে = 🔺🔺🔺🔺🔺
                                       🔺🔺🔺


দশক সংখ্যা ঃ লক্ষ্য করে দেখ ৯ পর্যন্ত সংখ্যা গুলি একা একা থাকে ঠিকই, কিন্তু ৯ এর পর আসে "১০" যেটা কিন্তু একা নয়। এক্ষেত্রে দুটি অঙ্ক থাকে। প্রথম অংকটি এক (১) ও দ্বিতীয় অংকটি  হল শূন্য (০) । অর্থাৎ, ১০ সংখ্যাটি থেকে শুরু হয় দুই অংকের সংখ্যা। দশ (১০) থেকে নিরানব্বই (৯৯)
পর্যন্ত সমস্ত সংখ্যাই দুই অংকের সংখ্যা। এই সমস্ত দুই অংকের সংখ্যার ক্ষেত্রে একদম শেষে , অর্থাৎ একদম ডানদিকের অঙ্কটিকে একক স্থানীয় অঙ্ক বলে। এবং, এককের ঠিক আগে বাঁ দিকের অঙ্কটিকে দশক স্থানীয় অঙ্ক বলে। 

যেমন,   দ     
              ৯     ৪   সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৪ এবং দশক স্থানীয় অঙ্ক 


দুই অঙ্কের সংখ্যা গুলিকে কার্ডের সাহায্যে প্রকাশ ঃ 
 দুই অঙ্কের সংখ্যা গুলির ক্ষেত্রে আমরা এককের জন্য 🔺 কার্ড ও দশকের জন্য  কার্ড ব্যবহার করব।
যেমন,   দ   
              ৭  ৫  সংখ্যাটিকে কার্ডে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে দশকের ঘরে ৭ আছে ও এককের ঘরে
৫ আছে । তাই ৭৫ সংখ্যাটিকে কার্ডের সাহায্যে প্রকাশ করতে হলে ৭ টি দশকের কার্ড  () এবং  ৫ টি এককের কার্ড (🔺) লাগবে।

              দ   এ 
            ৭   ৫  =    ▆ ▆ ▆ ▆ ▆        🔺🔺🔺🔺🔺
                               ▆ ▆


   নীচে আরো কিছু সংখ্যা কার্ডের সাহায্যে প্রকাশ করে দেখানো হল

                 এ
              ৮   ১  =    ▆ ▆ ▆ ▆ ▆      🔺
                               ▆ ▆ ▆

              দ   এ 
              ২   ০  =    ▆ ▆   
     
              ( এক্ষেত্রে লক্ষ্য করো দশকের ঘরে দুই (২) আছে। তাই দুটি দশকের কার্ড ( ▆ ) ব্যবহার করলাম। কিন্তু এককের ঘরে শূন্য (০) আছে। আর শূন্য মানে কিছুই নয়, বা ফাঁকা এমন। তাই শূন্য সংখ্যা বলতে কিছুই নয় , বা ফাঁকা এমন সংখ্যা বোঝায়। সেই কারনে শূন্য (০) সংখ্যক এককের কার্ড (🔺) বোঝাতে , এখানে একটাও এককের কার্ড (🔺) ব্যবহার করা হয়নি।

নীচে দেওয়া উদাহরণ গুলো লক্ষ্য করো । তাহলেই সব বুঝতে পারবে।

              দ   
              ৫   ০  =   ▆ ▆ ▆ ▆ ▆ 

              দ   এ 
              ৪   ০     ▆ ▆ ▆ ▆  


              দ   এ 
              ৯   ০   =   ▆ ▆ ▆ ▆ ▆
                               ▆ ▆ ▆ ▆   




দুই অঙ্কের সংখ্যা কে কার্ডের সাহায্যে প্রকাশ করার ক্লাস টি করার জন্য এইখানে স্পর্শ / ক্লিক করুন           




     








No comments:

Post a Comment